ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি Logo মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস Logo যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা Logo চেক ডিজঅনার মামলায় আপস ও টাকা পরিশোধ হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo ২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে ভয়াবহ আগুন, পুড়েছে কম্পিউটার-সার্ভার ও গুরুত্বপূর্ণ নথি Logo Logo ৭৮ লাখ টাকার আধুনিক রেলস্টেশন ভবন পড়ে আছে অযত্নে, ট্রেন চালুর অপেক্ষায় সাটিয়াজুরী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা-মদসহ আটক ১ Logo

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা-মদসহ আটক ১

বাংলার খবর ডেস্ক: হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় পৃথক মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, গাঁজা, মদ, শাড়ি, বাংলাদেশি রসুন ও একটি বাইসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। একই সময়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৫৫ বিজিবির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মনতলা, সিন্দুরখান ও তেলিয়াপাড়া বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মাধবপুর উপজেলার রামনগর ও লেকেরপাড় এবং শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, গাঁজা, মদ, শাড়ি, বাংলাদেশি রসুন ও একটি বাইসাইকেলসহ মো. আশিক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আশিক মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. রব মিয়ার ছেলে।
এছাড়া গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার চৈতন্যপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মনতলা বিওপির টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক অভিযানে আটক ও জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য সর্বমোট ৯৯ হাজার ৪৫০ টাকা। আটক মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

error:

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা-মদসহ আটক ১

আপডেট সময় ১২:৫১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬