
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর:
চাঁদপুরের হাইমচরে ৫ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম বেপারী প্রকাশ ইবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বে আরও চারটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে গত ৩০ আগস্ট হাইমচর থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় তিনি পলাতক আসামি ছিলেন।
গত ৮ সেপ্টেম্বর হাইমচর থানাধীন উত্তর আলগী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রায়ের বাজারগামী তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিম বেপারী ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া বেপারী বাড়ির নুর ইসলাম বেপারী ও আম্মাতি বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা’র দিকনির্দেশনায় এসআই (নিঃ) সৌরভ দাশের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইব্রাহিম বেপারীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির গোঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বে আরও চারটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে গত ৩০ আগস্ট হাইমচর থানায় দায়ের করা একটি মাদক মামলায় তিনি পলাতক ছিলেন।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-০৯ এবং ৮ সেপ্টেম্বর ২০২৬। গ্রেফতারের পর ইব্রাহিম বেপারীকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















