ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি Logo মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস Logo যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা Logo চেক ডিজঅনার মামলায় আপস ও টাকা পরিশোধ হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo ২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে ভয়াবহ আগুন, পুড়েছে কম্পিউটার-সার্ভার ও গুরুত্বপূর্ণ নথি Logo Logo ৭৮ লাখ টাকার আধুনিক রেলস্টেশন ভবন পড়ে আছে অযত্নে, ট্রেন চালুর অপেক্ষায় সাটিয়াজুরী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা-মদসহ আটক ১ Logo

যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেন্টাল সার্জন কর্মরত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের সংকটে ব্যাহত হচ্ছে দন্ত চিকিৎসাসেবা। দাঁতের জটিল রোগের চিকিৎসা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিতেও সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। ফলে বাধ্য হয়ে রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে ডেন্টাল সার্জন থাকলেও ল্যাবরেটরি টেকনোলজিস্ট (ডেন্টিস্ট) পদটি দীর্ঘদিন ধরে শূন্য। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি চিকিৎসা যন্ত্র বিকল এবং আধুনিক সরঞ্জামের সংকট থাকায় সীমিত পরিসরে চলছে দন্ত বিভাগ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দন্ত বিভাগে গিয়ে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। এ সময় ওই কক্ষে একজন ইন্টার্ন চিকিৎসক সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, ডেন্টাল এক্স-রে (আইওপিএ) মেশিন, স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার যন্ত্র, সাকার মেশিন ও আধুনিক ডেন্টাল চেয়ার দীর্ঘদিন ধরে বিকল বা অনুপস্থিত। এসব যন্ত্রপাতির অভাবে স্কেলিং, স্থায়ী ফিলিং, রুট ক্যানেল এবং দাঁতের জটিল সংক্রমণের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
চিকিৎসা নিতে আসা পৌর এলাকার বাসিন্দা জসিম শিকদার বলেন, “দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু ডেন্টাল চেয়ারে সমস্যা থাকায় প্রয়োজনীয় চিকিৎসা পাইনি। শেষ পর্যন্ত বেসরকারি চিকিৎসকের কাছে যেতে হবে।”
শুধু যন্ত্রপাতির সংকট নয়, ডেন্টাল ইউনিটের পরিবেশ নিয়েও রোগীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের মতে, রোগীদের স্বাচ্ছন্দ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসাকক্ষ আরও পরিচ্ছন্ন ও আধুনিক করা প্রয়োজন।
মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, “সাধারণ মানুষের জন্য সরকারি দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে বিভাগটি দ্রুত আধুনিকায়ন করা দরকার। বিকল যন্ত্রপাতি মেরামত এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে পূর্ণাঙ্গ সেবা চালু করা জরুরি।”
দন্ত বিভাগের সহকারী ডেন্টাল সার্জন ডা. নিবেদিতা রায় বলেন, “আমরা অনেক সময় প্রাথমিক চিকিৎসা দিতেও সমস্যায় পড়ি। ডেন্টাল চেয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “বর্তমানে এখানে প্রাথমিক দন্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে জটিল চিকিৎসার জন্য ডেন্টাল এক্স-রে, সাকার মেশিনসহ আরও উন্নত যন্ত্রপাতি প্রয়োজন। যন্ত্রপাতি মেরামত এবং একজন টেকনিশিয়ান নিয়োগের জন্য আবেদন করা হয়েছে।”
সংশ্লিষ্টদের মতে, দ্রুত প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল ও সরবরাহের পাশাপাশি শূন্য পদে জনবল নিয়োগ করা গেলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত চিকিৎসাসেবার পরিধি বাড়ানো সম্ভব হবে। এতে সাধারণ মানুষের বেসরকারি চিকিৎসার ওপর নির্ভরশীলতাও কমবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

error:

যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা

আপডেট সময় ১২:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬