ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি Logo মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস Logo যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা Logo চেক ডিজঅনার মামলায় আপস ও টাকা পরিশোধ হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo ২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে ভয়াবহ আগুন, পুড়েছে কম্পিউটার-সার্ভার ও গুরুত্বপূর্ণ নথি Logo Logo ৭৮ লাখ টাকার আধুনিক রেলস্টেশন ভবন পড়ে আছে অযত্নে, ট্রেন চালুর অপেক্ষায় সাটিয়াজুরী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা-মদসহ আটক ১ Logo

নাসিরনগরের যুবকের রাস্তায় হারানো সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিলেন মাধবপুরের পাভেল।

নাসিরনগর প্রতিনিধি: রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা কুড়িয়ে পেয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের যুবক পাভেল খন্দকার।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর দাঁতমন্ডল গ্রামের মোঃ নাঈম খান মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকাল বেলায় ব্যক্তিগত কাজে মৌলভীবাজার কুলাউড়া যাওয়ার পথে মাধবপুরের উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক এলাকায় অসাবধানতাবশত তাঁর কাছে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকাসহ একটি সাইড ব্যাগ রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে তিনি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টাকা খুঁজতে থাকেন।

এরই মধ্যে মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের বাসিন্দা পাভেল খন্দকার রাস্তায় পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। বিপুল পরিমাণ টাকা পেয়েও তিনি সেটি আত্মসাৎ না করে প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন। পরে পরিচয় ও টাকার মালিকানা নিশ্চিত হওয়ার পর সন্ধার সময় পাভেল খন্দকার দৈনিক ইনকিলাব নাসিরনগর উপজেলা সংবাদদাতা মুফতী মোযযাম্মিল হক মাছুমীর উপস্থিতিতে পুরো টাকা নাঈম খানের হাতে তুলে দেন।

হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাসিরনগরের ওই যুবক। তিনি পাভেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পাভেলের সততার কারণে আমার বড় ক্ষতি থেকে রক্ষা হয়েছে।’

এ বিষয়ে পাভেল বলেন, ‘টাকাটা আমার নয়। তাই নিজের কাছে রেখে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যার টাকা, তাঁর কাছে ফিরিয়ে দেওয়াই আমার দায়িত্ব।

পাভেলের এমন সততা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, বর্তমান সময়ে যেখানে অর্থের লোভে অনেকেই নৈতিকতা বিসর্জন দেন, সেখানে সাড়ে ৪ লাখ টাকার মতো বিপুল অর্থের লোভ সামলে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সত্যিই অনুকরণীয় দৃষ্টান্ত।

এসময় টাকা ফেরত দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মুফতী মোযযাম্মিল হক মাছুমী বলেন, পাভেলের এই মানবিক কাজকে সাধুবাদ জানাই, সমাজে এমন মানবিক ও সৎ মানুষের সংখ্যা বাড়লে পারস্পরিক আস্থা ও মূল্যবোধ আরও শক্তিশালী হবে। দেশবাসীর কাছে পাভেলের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে এ-র প্রতিদান দান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

error:

নাসিরনগরের যুবকের রাস্তায় হারানো সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিলেন মাধবপুরের পাভেল।

আপডেট সময় ১২:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬