ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান Logo ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার Logo লাখাইয়ের হাওর-বিলে চায়না দুয়ারী ও মিউজিক জালের মহোৎসব, হুমকিতে দেশি মাছ ও জলজ প্রাণী Logo ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল Logo মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ Logo অবৈধ ট্রাক্টরে নষ্ট হচ্ছে মাধবপুরের গ্রামীণ সড়ক ছয় মাসেই ক্ষতিগ্রস্ত ইটসলিং রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ Logo বউ দেখানোর কথা বলে সিএনজিতে তুলে অপহরণ, ৩০ হাজার টাকা আদায় Logo ১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত Logo নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণের চাল, নগদ অর্থ, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪৩ জন কৃষককে চাল ও নগদ ৩ হাজার টাকা করে এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে ১৪ বান ঢেউটিন ও নগদ ৪২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির
প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়সল এমপি বলেন, “আপনারা আমাকে খাদেম হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সম্পদ আপনাদের মাঝে সুষমভাবে বণ্টন করব। সরকারের বয়স মাত্র ছয় মাস। একটু ধৈর্য ধরতে হবে, উন্নয়ন হবে ইনশাআল্লাহ।” তিনি বলেন, “আমি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করব—এ কথা বলছি না। তবে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।”

পরে দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আটটি বসতঘর, ৩৯টি বাইসাইকেল ও ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ে ১২৯ টি, মাধ্যমিক পর্যায়ে ৭৭ টি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২টি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব কার্যক্রমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান

error:

মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৩:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬