ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান Logo ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার Logo লাখাইয়ের হাওর-বিলে চায়না দুয়ারী ও মিউজিক জালের মহোৎসব, হুমকিতে দেশি মাছ ও জলজ প্রাণী Logo ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল Logo মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ Logo অবৈধ ট্রাক্টরে নষ্ট হচ্ছে মাধবপুরের গ্রামীণ সড়ক ছয় মাসেই ক্ষতিগ্রস্ত ইটসলিং রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ Logo বউ দেখানোর কথা বলে সিএনজিতে তুলে অপহরণ, ৩০ হাজার টাকা আদায় Logo ১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত Logo নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:
ছোটখাটো ভুলত্রুটির কারণে অতিরিক্ত জরিমানা না করে মানবিক বিবেচনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছেন দিনমজুর রিকশাচালকরা। একই সঙ্গে তাদের দাবি তুলে ধরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে ‘আমরা দিনমজুর রিকশাওয়ালা’ ব্যানারে সংক্ষিপ্ত ও শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার সাধারণ রিকশাচালকরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া রিকশাচালকরা জানান, রিকশা চালিয়েই তারা পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ করেন। প্রচণ্ড শীত, তীব্র গরম ও বৃষ্টি উপেক্ষা করে সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে সামান্য আয় হয়, তা দিয়েই সন্তানদের নিয়ে কোনো রকমে সংসার চালাতে হয়।
তাদের অভিযোগ, সড়কে চলাচলের সময় সামান্য ভুলত্রুটির জন্য অনেক ক্ষেত্রে ট্রাফিক আইনে মামলা ও বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। কখনো কখনো জরিমানার পরিমাণ কয়েক দিনের আয়ের চেয়েও বেশি হয়ে যায়। ফলে জরিমানার টাকা পরিশোধ করতে গিয়ে দরিদ্র শ্রমজীবী এসব পরিবারকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
রিকশাচালকরা বলেন, তারা আইন অমান্য বা ট্রাফিক নিয়ম ভঙ্গের পক্ষে নন। তবে অনিচ্ছাকৃত বা ছোটখাটো ভুলের ক্ষেত্রে তাদের আর্থিক সক্ষমতা ও পারিবারিক বাস্তবতা বিবেচনায় নিয়ে মানবিক আচরণ করা হোক—এমনটাই তাদের প্রত্যাশা।
মানববন্ধন শেষে রিকশাচালকদের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার প্রশাসক বরাবর পৃথক স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অসহায় দিনমজুর রিকশাচালকদের ছোটখাটো ভুলত্রুটির বিষয় মানবিকভাবে বিবেচনা করা, প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা এবং অতিরিক্ত জরিমানা আরোপ না করার অনুরোধ জানানো হয়।
রিকশাচালকরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে দরিদ্র শ্রমজীবী মানুষের জীবিকা ও আর্থিক বাস্তবতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান

error:

ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন

আপডেট সময় ০৮:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬