ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান Logo ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার Logo লাখাইয়ের হাওর-বিলে চায়না দুয়ারী ও মিউজিক জালের মহোৎসব, হুমকিতে দেশি মাছ ও জলজ প্রাণী Logo ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল Logo মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ Logo অবৈধ ট্রাক্টরে নষ্ট হচ্ছে মাধবপুরের গ্রামীণ সড়ক ছয় মাসেই ক্ষতিগ্রস্ত ইটসলিং রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ Logo বউ দেখানোর কথা বলে সিএনজিতে তুলে অপহরণ, ৩০ হাজার টাকা আদায় Logo ১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত Logo নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চান তিনি। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, “আমি এ মাটির সন্তান। আমার কোনো লোভ-লালসা নেই। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। যতদিন বেঁচে থাকব, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব।”

তিনি বলেন, মাধবপুরে বর্তমানে চাঁদাবাজি, জুলুম ও নির্যাতন নেই এবং জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ছয় মাসে দেশের অর্থনীতি ও উন্নয়নে বেশ কিছু মাইলফলক অর্জিত হয়েছে বলেও তিনি দাবি করেন। দুর্বল অর্থনৈতিক কাঠামোর মধ্যেও সরকার মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন তিনি।

এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে সামনে বড় ধরনের উন্নয়নকাজ করা হবে জানিয়ে এমপি ফয়সল বলেন, এসব কাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত মনিটরিং করবেন। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, “চা বাগানের শ্রমিকসহ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। আমি সেই ঋণ শোধ করতে চাই। আপনারা হতাশ হবেন না। আগামী সাড়ে চার বছরে সরকার দেশের উন্নয়নে আরও অভাবনীয় কাজ করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও শ্রমিক নেতা খেলু নায়েকসহ অন্যরা।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান

error:

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল

আপডেট সময় ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬