ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo জামালপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা পরিষদে এমপি এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন Logo মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা Logo হাইমচরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা Logo লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম: Logo মাধবপুরে শ্রেণিকক্ষ সংকটে উজ্জ্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান Logo একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ Logo খোয়াই নদীর ভাঙনে প্লাবিত মিরপুর-ধুলিয়াখাল সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo জামালপুরে বহুতল ভবনের জানালা দিয়ে পানি চাইল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

হাইমচরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামকে বরণ এবং বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা দিয়েছে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত ইউএনও মোঃ নজরুল ইসলাম ও বিদায়ী ইউএনও অমিত রায় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ গাজী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক মোঃ সলেমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আখন ও সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝিসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, হাইমচরের সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। সবার সহযোগিতায় হাইমচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি।
বিদায়ী ইউএনও অমিত রায় বলেন, হাইমচরে দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন তিনি। হাইমচরের মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কথা স্মরণ করে উপজেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ইউএনওর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা প্রশাসনের নিরপেক্ষ ও জনবান্ধব ভূমিকার প্রত্যাশা জানিয়ে উপজেলার উন্নয়ন, সামাজিক কার্যক্রম, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহের কথা তুলে ধরেন।
পরে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ইউএনও মোঃ নজরুল ইসলাম ও বিদায়ী ইউএনও অমিত রায়কে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

error:

হাইমচরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা

আপডেট সময় ০৬:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬