ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক Logo গল্লাক কলেজের গভর্নিং বডিতে দাতা সদস্য নির্বাচিত হলেন এম এ হান্নান Logo খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Logo ওমরাহ করলেন আসিফ মাহমুদ Logo আজ থেকে শুরু কলেরা টিকার ক্যাম্পেইন Logo সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী Logo দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয় Logo হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম

শোক ও শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূরকে বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর নূর চেয়ারম্যানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা উপজেলার সোয়াবই গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূরকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানাজার নামাজে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় শোকাহত মানুষজন প্রিয় এই জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো বিদায় জানান।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর নূর চেয়ারম্যান মারা যান।

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে ধর্মঘর ইউনিয়নসহ মাধবপুরের মানুষের কল্যাণে আব্দুর নূর চেয়ারম্যানের অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক

error:

শোক ও শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূরকে বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ০৮:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬