ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিশান এনজিওর সাবেক এরিয়া ম্যানেজার জামালের বিরুদ্ধে কোটি টাকা আমানত আত্মসাতের অভিযোগ Logo হাজীগঞ্জের দুই চিকিৎসক চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক Logo হাজীগঞ্জে অলিপুর ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগোনোয় আনন্দ র‍্যালি Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসার অভিযোগ, ঢাকায় গিয়ে মিলল ভিন্ন চিত্র Logo মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে যুবক আটক, শাস্তি হিসেবে ২০০ রাকাত নফল নামাজ Logo ফরিদগঞ্জে হানি ট্রাপ ও প্রতারণার অভিযোগ, লিগ্যাল এইডে আবেদন Logo লাখাইয়ে বুল্লা বাজারে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ ‘উইমেন্স কর্নার’ Logo মাধবপুরে পরিবার পরিকল্পনা বিভাগে বন্ধ্যাত্ব Logo মাধবপুরে ৪০ লাখ টাকার জমি কিনেও দখলহীন সাজিদ, যুবলীগ নেতার বিরুদ্ধে দখলে রাখার অভিযোগ Logo শুক্রবারের পবিত্রতায় দুরুদে মুখর হোক মুমিনের হৃদয়

হাজীগঞ্জে অলিপুর ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগোনোয় আনন্দ র‍্যালি

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে প্রস্তাবিত ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ গঠনের সরকারি প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় স্থানীয়দের উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রস্তাবিত ১৩নং অলিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। নতুন ইউনিয়ন গঠনের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে এ সময় আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, গত ১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এতে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যায়।

প্রস্তাবিত অলিপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছয়টি গ্রাম হলো—অলিপুর উত্তর, অলিপুর দক্ষিণ, বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এসব এলাকায় প্রায় ১৩ হাজার মানুষের বসবাস।

আনন্দ র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, নতুন ইউনিয়ন বাস্তবায়িত হলে জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছানোর পাশাপাশি নাগরিক সেবা গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। একই সঙ্গে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। এ লক্ষ্যে তারেক জিয়া সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আব্দুল হক তালুকদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির এবং সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী। সঞ্চালনা করেন ৫নং সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিলন হোসেন নিরব।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নিশান এনজিওর সাবেক এরিয়া ম্যানেজার জামালের বিরুদ্ধে কোটি টাকা আমানত আত্মসাতের অভিযোগ

error:

হাজীগঞ্জে অলিপুর ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগোনোয় আনন্দ র‍্যালি

আপডেট সময় ০৪:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬