ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত Logo সার ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার Logo মাধবপুরে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ Logo ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা Logo লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারি মাহফুজ মিয়া ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার Logo নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের বিভিন্ন দানবাক্সের টাকা গণনার কাজ শেষ হয়েছে। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে ৪০ জনের অংশগ্রহণে গণনা শেষে দানবাক্সগুলো থেকে এক কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপাও পাওয়া গেছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দেওয়া অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে মাজারের দানবাক্সের টাকা গণনার কাজ শুরু হয়। দীর্ঘ সময় গণনার পর মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে কাজ শেষ হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সদস্যসহ মোট ৪০ জন টাকা গণনায় অংশ নেন।

গণনা করা টাকার মধ্যে এক হাজার টাকার নোট ৮৯৮টি, ৫০০ টাকার নোট ৩ হাজার ৩৫৮টি, ২০০ টাকার নোট ৪ হাজার ৯৯৫টি, ১০০ টাকার নোট ৩২ হাজার ১৪২টি, ৫০ টাকার নোট ৩৫ হাজার ৬৬টি, ২০ টাকার নোট ৫৯ হাজার ৬১৯টি, ১০ টাকার নোট ৫৪ হাজার ২১টি, পাঁচ টাকার নোট ৬ হাজার ৩৩৯টি এবং দুই টাকার নোট ১ হাজার ৪৩৩টি পাওয়া গেছে।

শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপী ওরস রবিবার শেষ হয়েছে। গত ১০ আগস্ট থেকে ওরস শুরু হয় এবং ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে ওরস উপলক্ষে আয়োজিত মেলা আরও অন্তত এক মাস চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মাজারে আসেন। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়।

সংশ্লিষ্টদের মতে, খড়মপুর মাজারের এই ওরস দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। এবারও বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত

error:

খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত

আপডেট সময় ০৭:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬