ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ Logo ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা Logo লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারি মাহফুজ মিয়া ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার Logo নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ Logo চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে Logo লোডশেডিংয়ের প্রতিবাদ থেকে হবিগঞ্জে মাহদী হাসান আটক Logo মাতৃত্বকালীন ভাতা কত, পাবেন কীভাবে? বিস্তারিত জেনে নিন Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা

হবিগঞ্জ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—নীলফামারী জেলার সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)।

পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ছবি ও ভুয়া কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হতো বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি হবিগঞ্জের নবীগঞ্জ থানার আব্দা এলাকার মোবাশ্বির বখত চৌধুরী (৩৭)-এর মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ওঠে চক্রটির বিরুদ্ধে। পরে প্রতারণামূলকভাবে অনলাইনে VFS Global, বিকাশ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী হবিগঞ্জ সদর মডেল থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। গত ১২ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৮। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারায় মামলা করা হয়।

গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়

error:

ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা

আপডেট সময় ০৬:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬