
হবিগঞ্জ প্রতিনিধি, বাংলার খবর
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা ইউনিটের এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। জাতীয় সদর দপ্তর থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। মাধবপুর উপজেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
স্থানীয় মহল আশা প্রকাশ করেছে যে, তাঁর এই নেতৃত্বে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও জনকল্যাণমুখী হয়ে উঠবে। নতুন দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 

























