ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে রায়হানের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’ Logo বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ Logo সিলেট বিভাগে ১৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার কাজল গ্রেপ্তার Logo রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর টানা ৬ দিন ধরে অনশন Logo এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন Logo চৌমুহনী খুরশিদ হাই স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট Logo বর্ষার পানিতে তলিয়ে যায় লাখাইয়ের বটতলা বাজার, স্থানীয়দের কাছে ‘ছয় মাসী বাজার’ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা আজ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত দলটির নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হয়।

বৈঠক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোট হলে দলটির প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদকে প্রার্থী করেছে।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংকটের সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা, মামলা-হামলা ও কারাবরণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক চাপ মোকাবিলায় মির্জা ফখরুলের ভূমিকা তাকে রাষ্ট্রপতি পদের জন্য গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও আন্তর্জাতিক মহলে তার দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির নেতারা বলছেন, রাষ্ট্রপতি পদে আগের অভিজ্ঞতাগুলো বিবেচনায় নিয়ে এবার প্রার্থী বাছাইয়ে সতর্ক ছিল দলটি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করা হলেও পরবর্তীতে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। পরে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক সংকট আরও জটিল হয়ে ওঠে বলে বিএনপির নেতারা মনে করেন।

দলটির নীতিনির্ধারকদের ভাষ্য, এসব অভিজ্ঞতার পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি পদকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। ফলে দলীয় নেতৃত্বের কাছে আস্থাভাজন হওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য এমন একজন ব্যক্তিকে এ পদে দেখতে চায় বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে তার অন্যতম যোগ্যতা হিসেবে দেখছে বিএনপির হাইকমান্ড। দীর্ঘ সময় ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও দলীয় সংকটের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলটির নেতারা দাবি করেন।

বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে মির্জা ফখরুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তাকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে। রাজনৈতিক চাপের মধ্যেও তিনি দলীয় অবস্থান ধরে রেখে নেতৃত্বের প্রতি আস্থা বজায় রেখেছেন বলেও তারা উল্লেখ করেন।

আন্তর্জাতিক অঙ্গনেও মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক যোগাযোগ রয়েছে বলে বিএনপির নেতারা মনে করেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে তার যোগাযোগ এবং দেশের রাজনীতি ও পররাষ্ট্রনীতির বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে সহায়ক হবে বলে দলটির নীতিনির্ধারকদের প্রত্যাশা।

সম্প্রতি রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ছিল নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরই মধ্যে ১১ দলীয় ঐক্য তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে রায়হানের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’

error:

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

আপডেট সময় ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬