ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা মানফুয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁ ও নাটোর জেলায় বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার অ্যান্ড ওয়েলফেয়ার) মুহাম্মদ রেজা-ই-রাব্বি জানান, সোফা তৈরির ওই কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহতদের সবাই বাংলাদেশি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার বিভিন্ন গ্রামের এসব প্রবাসী রিয়াদে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাই উপজেলার আরও কয়েকজন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, সৌদি আরবে কর্মরত প্রবাসীদের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম।

মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা

error:

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৯:৩৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬