ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন হককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডন হককে আটক করে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটির তদন্ত করছে সিআইডি।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। ঢাকা মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এর আগে বিভিন্ন সময়ে একাধিক সংস্থা সালমান শাহর মৃত্যুর ঘটনা তদন্ত করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করেছিল। তবে সালমান শাহর পরিবার ও ভক্তদের একটি অংশ ওই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছিল।

পরবর্তীতে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে নানা আলোচনা ও বিতর্ক থাকলেও মামলাটির নতুন তদন্ত ঘিরে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ডন হকের গ্রেফতারের পর মামলার তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

error:

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার

আপডেট সময় ০৫:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬