ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন Logo নাটোরে হুইপ দুলুকে গুলির চেষ্টা, পিস্তলসহ যুবক আটক Logo তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শনে বিভাগীয় কমিশনার: ‘মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সংরক্ষণ জরুরি’ Logo চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা ও দূর্নীতিবাজ ডেপুটি রেঞ্জার আশিক’র এলাকায় বসবাস নিয়ে ক্ষোভ Logo মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু পরিবারের অভিযোগ, বিদেশে যাওয়ার টাকার জন্য হত্যা Logo নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার Logo সাতছড়ি জাতীয় উদ্যানে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo মাধবপুরে বসতঘরে ঢুকে দখলচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ Logo বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন Logo মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

নাটোরে হুইপ দুলুকে গুলির চেষ্টা, পিস্তলসহ যুবক আটক

বাপ্পী লাহিড়ী, বাংলার খবর নাটোর প্রতিনিধি

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের গেট সংলগ্ন এলাকা থেকে পিস্তলসহ তানিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত তানিম হোসেন নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেট সংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছেই অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তানিমের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। একপর্যায়ে যুবকটি হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে অস্ত্রসহ ধরে ফেলে পুলিশ।

অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হুইপ দুলু ছাড়াও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশি হেফাজতে থাকা আটক যুবক তানিম দাবি করেন, উদ্ধার হওয়া পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং আত্মরক্ষার্থেই তিনি সেটি সঙ্গে নিয়ে এসেছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

error:

নাটোরে হুইপ দুলুকে গুলির চেষ্টা, পিস্তলসহ যুবক আটক

আপডেট সময় ০৬:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬