ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক

মাধবপুরে বসতঘরে ঢুকে দখলচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর এলাকায় বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ ইয়াসমিন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে একই গ্রামের সৈয়দ এমদাদুজ্জামান, সৈয়দ মুন বেগমসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযোগকারী ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মৌরসি সূত্রে প্রাপ্ত জমি ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন থাকলেও অভিযুক্তরা বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা কয়েকজন লোক নিয়ে অভিযোগকারীর বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং উত্তর পাশে থাকা অন্য একটি ঘরের সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করেন। এ সময় অভিযোগকারী বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ

error:

মাধবপুরে বসতঘরে ঢুকে দখলচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় ১২:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬