ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারানো জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আলিফ চৌধুরীর খোঁজখবর নেন জামায়াত আমির। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আলিফের শারীরিক অবস্থারও খোঁজ নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘটিত হামলার নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তিনি বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দেশের মানুষ আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনা পরিবর্তিত বাংলাদেশের জন্য হতাশাজনক। অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। সরকারের দায়িত্ব হলো আইনের শাসন নিশ্চিত করা এবং হামলার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ব্যর্থতার ব্যাখ্যা নয়, সরকার কীভাবে বাস্তবে আইন প্রয়োগ করছে, সেটিই মানুষ দেখতে চায়। কার্যকর পদক্ষেপের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে আইন সবার জন্য সমান।

উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী চোখে রডের আঘাতে গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন

error:

হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

আপডেট সময় ১০:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬