ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মো. মনজুরুল হাসান, বিয়ানীবাজার প্রতিনিধি:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত করেছেন। রোববার সকালে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

জিয়ারতকালে ডা. শফিকুর রহমান শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুরসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, “শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজমমুক্ত হয়েছে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, নায়েবে আমির সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন এবং উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল মুমিন, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আবু সাইদসহ স্থানীয় নেতা-কর্মীরা।

উল্লেখ্য, শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারতের আগে ডা. শফিকুর রহমান তাঁর মরহুম শ্বশুর ডা. আজিজুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

error:

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০১:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬