ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

১৩২ কেভি সঞ্চালন লাইনে বিপর্যয়, বিকল্প ব্যবস্থায় চলছে বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ভুলতা গ্রিডের নিকটে ভুলতা–নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের Y ফেজের কন্ডাক্টর ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গতকাল রাত ১২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ভোগান্তি কমাতে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া/হবিগঞ্জের শাহজীবাজার থেকে বিকল্প ব্যবস্থায় নরসিংদী গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে।

পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থানে ৫টি স্প্যানের কন্ডাক্টর সম্পূর্ণ নষ্ট হয়েছে। প্রয়োজনীয় মালামাল সংগ্রহ ও ঠিকাদার নিয়োগের পর আজ থেকেই ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর পরিবর্তনের কাজ শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আনুমানিক ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।

এদিকে, সাময়িক এ সমস্যার কারণে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। একই সঙ্গে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

১৩২ কেভি সঞ্চালন লাইনে বিপর্যয়, বিকল্প ব্যবস্থায় চলছে বিদ্যুৎ সরবরাহ

আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬