
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। শুক্রবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রাষ্ট্রপতি। স্বাস্থ্যগত অবস্থার অবনতির কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের বিষয়টি মো. সাহাবুদ্দিন নিজেও নিশ্চিত করেছেন। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “পদত্যাগ করলাম। আমি ভীষণ অসুস্থ। দোয়া কইরো।”
রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে চলমান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। তবে তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নিয়োগ বা সাংবিধানিক পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বাংলার খবর ডেস্ক : 


























