ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মেম্বার এবং সঞ্চালনা করেন এখলাছুর রহমান সিরাজী।

মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চৌধুরী ফজলে ইমাম সুমন। এ সময় উপস্থিত ছিলেন সাদেক মিয়া, সাইফুল ইসলাম মেম্বার, আব্দুল হামিদ চৌধুরী, উবায়দুল্লাহ, শেখ শামীম রেজভী, আব্দুল হামিদ সরদার, আবুল কাসেম, জাহানারা বেগম, মো. আলাউদ্দিন পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের ক্ষেত্রে একটি বিশেষ মহল অনিয়ম ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তারা অভিযোগের বিষয়ে অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাদের বক্তব্যে আরও বলা হয়, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় সুশিক্ষিত, যোগ্য ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য এডহক কমিটি গঠন করা প্রয়োজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে মাদকসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মামলায় আরও ৬

error:

আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬