ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সড়ক দুর্ঘটনা নয়, প্রাণ বাঁচাতে সিএনজি থেকে লাফ দিলেন কলেজছাত্রী সাদিয়া

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে কলেজে যাওয়ার পথে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন সাদিয়া আক্তার শিমু (১৭) নামে এক কলেজছাত্রী। পরিবারের দাবি, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়; বরং আতঙ্কে প্রাণ বাঁচাতে চলন্ত সিএনজি থেকে লাফ দেন তিনি।

আহত সাদিয়া আক্তার শিমু উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামের মোজাহিদ মিয়ার মেয়ে। তিনি সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে প্রচার হলেও পরে পরিবারের পক্ষ থেকে ভিন্ন তথ্য জানানো হয়েছে।

আহত ছাত্রীর চাচা জহির মিয়া জানান, মঙ্গলবার (২১ জুলাই) সকালে নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর বিশ্বরোড এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কলেজের উদ্দেশ্যে রওনা হন সাদিয়া। তার দাবি, চালক একাই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

পথে যাত্রীরা বারবার সংকেত দিলেও চালক গাড়ি থামাননি এবং কাউকে ওঠাননি। এতে সাদিয়ার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে বেজুড়া এলাকা অতিক্রম করার পর ভয় পেয়ে তিনি চলন্ত সিএনজি থেকে লাফ দেন।

এতে সাদিয়ার একটি হাত ভেঙে যায়। এছাড়া মাথা ও গলায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে সিলেটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের দাবি অনুযায়ী, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়; বরং আতঙ্কের কারণে চলন্ত সিএনজি থেকে লাফ দেওয়ার ঘটনা। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের অপেক্ষা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সড়ক দুর্ঘটনা নয়, প্রাণ বাঁচাতে সিএনজি থেকে লাফ দিলেন কলেজছাত্রী সাদিয়া

আপডেট সময় ১০:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬