ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

দেশব্যাপী চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর মধ্যে কাঠ পাচার প্রতিরোধে সফল অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। অভিযানে সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটার অভ্যন্তর থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গর্জন কাঠ এবং কাঠ পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়।

জব্দ করা কাঠ ও কাভার্ড ভ্যান প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি কোনো ধরনের ছাড় দেবে না। বিশেষ করে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষায় আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. মোবারক হোসেন বলেন, জব্দকৃত গর্জন কাঠ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ৫৫ বিজিবির এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ

আপডেট সময় ০৯:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬