ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ Logo সাংবাদিক মিহির দেবের মা আর নেই Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

মাধবপুরে কাজিরচক-এতিমপুর সড়কের বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাজিরচক-এতিমপুর সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদাময় হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি। ফলে প্রতিদিন পাঁচটি গ্রামের হাজারো মানুষকে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বহুবার ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়নকাজ হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন, “এতিমপুর জামে মসজিদ এই সড়কের পাশেই অবস্থিত। গ্রামের বয়স্ক মানুষসহ আমরা নিয়মিত এই পথ দিয়ে মসজিদে নামাজ আদায় করতে যাই। বর্ষার সময় রাস্তা কাদায় ভরে গেলে অনেক বয়স্ক মানুষ পিছলে পড়ে আহত হন। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

আরেক বাসিন্দা মো. মিজান মিয়া বলেন, “নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন। কিন্তু নির্বাচনের পর আর তাদের দেখা পাওয়া যায় না। আগামী নির্বাচনের আগে যদি এই সড়ক পাকা বা সংস্কার না করা হয়, তাহলে এলাকাবাসী কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”

সরেজমিনে দেখা যায়, ধর্মঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় ঢেকে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীদের মতে, দীর্ঘদিনের অবহেলা ও যথাযথ নজরদারির অভাবেই সড়কটির এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। জনস্বার্থে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দ্রুত পরিদর্শনের মাধ্যমে সড়কটি পাকা বা সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন কাজিরচক, এতিমপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের জনগণ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ

error:

মাধবপুরে কাজিরচক-এতিমপুর সড়কের বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর!

আপডেট সময় ০২:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬