ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু Logo ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর Logo শাহজালালের মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকার বেশি, পাওয়া গেছে ১২ দেশের মুদ্রা Logo সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি ১৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ Logo মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। একই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িও ভাঙচুর করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার থানার মোড় এলাকায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে সাংগঠনিক ও অভ্যন্তরীণ বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় দুই নেতা অবস্থান করছিলেন। এ সময় নিচে অবস্থানরত তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এমপি সুলতান মাহমুদ বাবু ও নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর ইসলামপুরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইসলামপুর থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০৮:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬