ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র, গুলিসহ বিদেশি মদ উদ্ধারের দাবি পুলিশের

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এবং দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ককটেলসদৃশ বস্তু, বিদেশি মদ ও পেট্রোল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ওই চেম্বারে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে জামালপুর সদর থানা পুলিশ। অভিযানের সময় চেম্বারটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়।

পুলিশের দাবি, তল্লাশির সময় চেম্বার থেকে দুটি পাইপগান, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেলসদৃশ বস্তু, দুই বোতল পেট্রোল এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে পরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ককটেলসদৃশ বস্তু ও বিদেশি মদের বিষয়ে তদন্ত চলছে। এগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, কারা মজুদ করেছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ককটেলসদৃশ বস্তুগুলো পরীক্ষা করে সেগুলোর প্রকৃতি নিশ্চিত করা হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ব্যবহারের ইতিহাস এবং সেগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র, গুলিসহ বিদেশি মদ উদ্ধারের দাবি পুলিশের

আপডেট সময় ০৫:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬