ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০ Logo মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী Logo মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে Logo লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও Logo মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস Logo নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি:

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে কথিত গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, আর্থিক অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থাপনা ও রোগী হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাসপাতালের সেবাগ্রহীতা, বিশিষ্ট সমাজসেবক ও সচেতন নাগরিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপিও দেওয়া হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে, জামালপুরবাসীর পক্ষে’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

**জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন**

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, ডায়াবেটিস হাসপাতালের সেবাগ্রহীতা মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও হাসপাতালের শুভাকাঙ্ক্ষী আলতাফ হোসেন, মনিরুজ্জামানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, জেলার অন্যতম জনকল্যাণমূলক চিকিৎসা প্রতিষ্ঠান জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র উপেক্ষা করে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, রোগীদের হয়রানি এবং চিকিৎসাসেবার মান অবনতির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হাসপাতালের পরিচালনা কমিটি গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে না। একই ব্যক্তি দীর্ঘ সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের আয়-ব্যয়ের হিসাব, অডিট, ক্রয় কার্যক্রম, স্টোর ব্যবস্থাপনা এবং বিভিন্ন আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী দরিদ্র রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও সুযোগ-সুবিধার ক্ষেত্রেও অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে।

মানববন্ধন থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আপডেট সময় ০৯:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬