ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

অনলাইন ডেস্ক বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি ও ম্যাচ রেফারিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি থানায় অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে রাকিব দাবি করেন, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। এতে তার সমর্থিত দল মিশর পরাজিত হয়েছে এবং তিনি ও অসংখ্য সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমকে রাকিব বলেন, ম্যাচের ফলাফল ও রেফারির সিদ্ধান্তে তিনি এবং তার বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

আপডেট সময় ০২:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬