ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন বিভাগ ও সাতছড়ি সিএমসির যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার Logo মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ Logo মাধবপুরে জুলাই দিবস পালিত, শহীদদের স্মরণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় Logo মাধবপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত Logo বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড Logo লাখাইয়ের ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সিংহগ্রামে চারা রোপণ Logo মাধবপুরে ১৫ দিনে ৪ আত্মহত্যা: নীরব সংকটে উদ্বিগ্ন জনপদ Logo মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি, ১০ কোটি টাকার বেশি লোকসানের আশঙ্কা

পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি

মোঃ আইয়ুব খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে পূর্ববিরোধের জেরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ দশমিক ৬৮ শতাংশ আয়তনের একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন তিনি। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বিভিন্ন সময় তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে টর্চলাইট নিয়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরপাড়ে গেলে কয়েকজন ব্যক্তিকে সেখানে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় ডাক-চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। তাদের একজনের হাতে থাকা একটি পলিথিন থেকে ট্যাবলেটজাতীয় পদার্থ পুকুরে নিক্ষেপ করতে দেখা গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনকে নিয়ে পুকুরে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থল থেকে রাসায়নিকযুক্ত ট্যাবলেট ও কালো রঙের গুঁড়াজাতীয় পদার্থও উদ্ধার করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

তিনি আরও বলেন, বিষাক্ত রাসায়নিকের প্রভাবে পুকুরের রুই, কাতলা, কার্প, তেলাপিয়া, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এতে তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বন বিভাগ ও সাতছড়ি সিএমসির যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার

পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি

আপডেট সময় ০৩:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬