ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে একটি ধর্ষণ মামলায় বারবার সমন ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও আদালতে হাজির হয়ে সাক্ষ্য না দেওয়ায় এক নারী চিকিৎসককে ২৫০ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় চিকিৎসক সানজিদা ইসলাম ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা শেষে আদালতে প্রতিবেদন জমা দেন। মামলার বিচারকাজের অংশ হিসেবে তাকে একাধিকবার সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হলেও তিনি আদালতে উপস্থিত হননি।

তিনি আরও জানান, গত ২৯ জুন আদালত চিকিৎসক সানজিদা ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১ জুলাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশও অমান্য করায় আদালত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

আদালতের আদেশ অনুযায়ী, চিকিৎসক সানজিদা ইসলামকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আটজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে একজন কারাগারে আছেন এবং অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

error:

ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা

আপডেট সময় ০২:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬