ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় সুকুমার সরকার (৪৮) নামে এক ব্যক্তি সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার হবিগঞ্জের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

হলফনামা সূত্রে জানা যায়, নবদীক্ষিত মুসলমান সুকুমার সরকার লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা। তাঁর পিতা হেমেন্দ্র সরকার এবং মাতা ঊষা রানী সরকার। তিনি পেশায় একজন কৃষক।

হলফনামায় তিনি উল্লেখ করেন, জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন ইসলামী ওয়াজ মাহফিল শোনা এবং মুসলিম প্রতিবেশীদের কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানার পর তিনি ইসলামকে শান্তি, সত্য এবং মানবকল্যাণের ধর্ম হিসেবে বিশ্বাস করতে শুরু করেন।

তিনি আরও উল্লেখ করেন, কোনো ধরনের প্ররোচনা, চাপ বা প্রলোভন ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজের বিবেক-বুদ্ধি অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

ধর্মান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওজু সম্পন্ন করেন এবং কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আইনগত ও ধর্মীয় বিধান অনুসরণ করে হবিগঞ্জের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদন করেন।

এফিডেভিটের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তিনি ইসলাম ধর্মের আদর্শ ও বিশ্বাস গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ

আপডেট সময় ১১:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬