ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি মালিককে ৫ হাজার টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বিভিন্ন হোটেল, ফাস্টফুড ও বেকারি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং খাদ্যপণ্যের মেয়াদ পরীক্ষা করা হয়। এ সময় বিস্কুট, দইসহ কয়েকটি খাদ্যপণ্যে উৎপাদন বা মেয়াদ উল্লেখ না থাকা এবং কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়ায় দয়াল বেকারির ম্যানেজার মো. নজরুল ইসলাম (৫৪), পিতা- সামছুল হুদাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ভবিষ্যতে মেয়াদবিহীন বা মেয়াদোত্তীর্ণ কোনো খাদ্যপণ্য ব্যবহার বা বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থে চুনারুঘাট পৌরসভার খাদ্যদ্রব্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি মালিককে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬