ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শনিবার দুপুরে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের পাশ থেকে প্রায় ২৪ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ও স্থানীয় সূত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

নিহত যুবকের নাম চয়ন বনিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাদেব বনিক। পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে তিনি ভারতের আগরতলা শহরে বসবাস করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চা বাগান থেকে মরদেহ উদ্ধারের খবর ও ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তসহ অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬