ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লাখাইকে দাঙ্গা, মাদক ও অপরাধমুক্ত রাখার প্রত্যয় ওসি শরীফ আহমেদের

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :

লাখাই উপজেলাকে একটি নিরাপদ, শান্তিময় ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মে) পবিত্র ঈদুল আজহার পরের দিন জুমার নামাজের সময় লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

বক্তব্যে ওসি শরীফ আহমেদ বলেন, লাখাই উপজেলাকে যেকোনো মূল্যে দাঙ্গা, মাদক ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, “কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, একটি শান্তিময় ও সুস্থ সমাজ গঠনে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। এজন্য সামাজিক সচেতনতা ও জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে স্থানীয় মুরুব্বি, সচেতন নাগরিক ও যুবসমাজকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

বুল্লা বাজার জামে মসজিদে ওসির এ সময়োপযোগী বক্তব্যকে স্বাগত জানিয়েছেন উপস্থিত মুসল্লি ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, পুলিশের এমন তৎপরতা ও কঠোর অবস্থানের ফলে লাখাই উপজেলা দ্রুতই একটি শান্তিপূর্ণ ও আদর্শ জনপদে পরিণত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

লাখাইকে দাঙ্গা, মাদক ও অপরাধমুক্ত রাখার প্রত্যয় ওসি শরীফ আহমেদের

আপডেট সময় ১১:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬