ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বাহুবলে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশাল মহড়া, নিরাপত্তা জোরদার

নাজমুল ইসলাম হৃদয় :

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

শনিবার বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, যানজট, কোরবানির পশুর হাটে বিশৃঙ্খলাসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশাল মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

বিকাল থেকে বাহুবল বাজার, মিরপুর বাজার ও পুটিজুরী বাজারে একযোগে পুলিশের একাধিক টিম এ মহড়ায় অংশ নেয়। এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, পশুর হাট ও জনবহুল এলাকায় টহল জোরদার করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত বৃদ্ধি, বাজারে কেনাকাটার চাপ এবং পশুর হাটকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

মহড়াকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সদস্যরা। এ সময় জনগণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাহুবলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ টহল ও মহড়া অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় বাহুবল থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ঈদকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা করতে পারেন, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, ঈদকে সামনে রেখে পুলিশের বাড়তি নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বাহুবলে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশাল মহড়া, নিরাপত্তা জোরদার

আপডেট সময় ১০:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬