ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সরকারি বই আত্মসাতের মামলা এখন দুদকের হাতে: লাখাইয়ের করাব মাদ্রাসার ৭ শিক্ষক পলাতক

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সরকারি বই পাচার মামলার আসামি ৭ শিক্ষক দীর্ঘদিন ধরে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। এতে শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ মে গভীর রাতে করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা থেকে সরকারি বই পাচারের সময় স্থানীয় জনতা একটি বইবোঝাই পিকআপ ভ্যান আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লাখাই থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত শিক্ষকরা হলেন—মুফতি রফিকুল ইসলাম (৫৭), নুরুল হক চৌধুরী (৫৮), মোঃ আব্বাছ উদ্দিন (৩৯), নজির আহমদ (৫২), আবু তালেব (৩৭), হাসানুল হক (৪২) এবং মোঃ ইসমাইল হোসেন (৪০)।

মামলা দায়েরের পর থেকেই এই ৭ শিক্ষক মাদ্রাসায় সম্পূর্ণ অনুপস্থিত রয়েছেন। একসঙ্গে এতজন শিক্ষক অনুপস্থিত থাকায় রুটিন অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একসঙ্গে এতজন শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, সরকারি বই আত্মসাৎ ও পাচারের এই মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্তাধীন রয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত সংকট নিরসন করে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

error:

সরকারি বই আত্মসাতের মামলা এখন দুদকের হাতে: লাখাইয়ের করাব মাদ্রাসার ৭ শিক্ষক পলাতক

আপডেট সময় ১১:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬