ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

‘শিক্ষা বাঁচাও, জালিয়াতি রুখো’ স্লোগানে লাখাইয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

লাখাই উপজেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোতালিব মিয়ার বিরুদ্ধে জাল সনদ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার সকালে মুড়াকরি বাজার এলাকায় কয়েকশ বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশগ্রহণকারীরা “শিক্ষা বাঁচাও, প্রতিষ্ঠান বাঁচাও”, “জালিয়াতি সভাপতি মানি না, মানব না” এবং “দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই” স্লোগান দেন।

আন্দোলনের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, মোতালিব মিয়া কবি নজরুল সরকারি কলেজের নাম ব্যবহার করে ভুয়া বি.এ পাসের সনদ জমা দিয়ে সভাপতির পদ লাভ করেছেন। তারা দাবি করেন, এসএসসি পাসের পর তার শিক্ষাজীবনের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে গত ২৫ এপ্রিল জেলা প্রশাসক ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় অযোগ্য ও বিতর্কিত নেতৃত্ব মেনে নেওয়া হবে না। দ্রুত তদন্ত করে যোগ্য ও শিক্ষাবান্ধব সভাপতি নিয়োগ না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ঘটনার খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগের বিষয়ে মোতালিব মিয়া বলেন, তিনি কোনো জাল সনদ ব্যবহার করেননি। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে মুড়াকরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

‘শিক্ষা বাঁচাও, জালিয়াতি রুখো’ স্লোগানে লাখাইয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ১০:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬