ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাদক ও দাঙ্গা দমনে জিরো টলারেন্স, লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই থানায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং দাঙ্গা প্রতিরোধে করণীয় নিয়ে এ সভায় আলোচনা করা হয়।

থানার ওসির কার্যালয়ে আয়োজিত সভায় ওসি শরীফ আহমেদ বলেন, মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি লাখাই উপজেলার দীর্ঘদিনের গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রো-অ্যাকটিভ ভূমিকা পালন করবে। বিট পুলিশিং কার্যক্রম জোরদার করে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দাঙ্গা দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বুল্লা বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চুরি, ডাকাতি এবং অনলাইন ক্যাসিনো বন্ধে পুলিশের টহল আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

ওসি শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক ও সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান। এছাড়া লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত এবং সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাসসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী সভায় অংশ নেন।

সভায় সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, সুমন আহমেদ বিজয়, নাজিম উদ্দীন রানা, এম এ ওয়াহেদ, আশিক আহমেদ, শফিকুল ইসলাম সাবাল ও এসএম জুবায়ের আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

শেষে নবাগত ওসি শরীফ আহমেদ উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাদক ও দাঙ্গা দমনে জিরো টলারেন্স, লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

আপডেট সময় ০৯:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬