ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আসামিসহ বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে পৃথক অভিযানে আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। শনিবার ও রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত দিয়ে যাতে ভারত থেকে কোনো ধরনের মাদক ও চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ ও ১০ মে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিজিবি।

প্রথম অভিযানে ৯ মে দুপুর ২টার দিকে সিংগারবিল বিওপির একটি টহলদল বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় যাত্রাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. মামুনকে (২০) আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ১ হাজার ৯৮৮ পিস ইয়াবা, ৯৯ বোতল ইস্কফ সিরাপ, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, ১০ মে ভোর সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ৭৫০ প্যাকেট সিগারেট, ৩৫০ কেজি পোস্তদানা, ২ হাজার ৮৫টি চকলেট, ১৬২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২ হাজার ৬৫৫ কেজি চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৯৩ হাজার ৫৯৫ টাকা।

একই দিন সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহীমপুর এলাকায় আরও একটি অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনাভর্তি ৩৫টি বক্স ও একটি পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৩ লাখ ৫০ হাজার টাকা।

জব্দ করা চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

আসামিসহ বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ০৩:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬