ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেকু মেশিন জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ও চৌমুহনী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন। টাস্কফোর্স অভিযানের সময় অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম শনাক্ত করা হয়।

অভিযানকালে বিজিবির সদস্যদের পাশাপাশি মনতলা পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেকেই ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেকু মেশিন জব্দ

আপডেট সময় ০২:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬