ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা, প্রথম সেশনে ঘুরে দাঁড়াল পাকিস্তান

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে সফরকারীরা। তবে বড় সংগ্রহের পথেই রয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান। ব্যক্তিগত সেঞ্চুরির খুব কাছাকাছি রয়েছেন মুশফিকুর রহিম।

দিনের শুরুটা ছিল মুশফিকুর রহিমের জন্য বিশেষ। নিজের ৩৯তম জন্মদিনে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন তিনি। এরপর ব্যাট হাতে নেমে ৪৮ রান থেকে ইনিংস শুরু করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।

মুশফিক ও লিটন দাস পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ ৬২ রানের জুটি গড়েন। তবে ৯৭তম ওভারে পাকিস্তানি পেসার আব্বাসের বাউন্সারে ক্যাচ দিয়ে ৩৩ রানে ফিরে যান লিটন।

এরপর মেহেদী হাসান মিরাজ ১২ বলে ১০ রান করে আব্বাসের শিকার হন। অন্যদিকে তাইজুল ইসলামও বেশি সময় টিকতে পারেননি। ২৩ বলে ১৭ রান করে রিজওয়ানের হাতে ক্যাচ দেন তিনি। এই উইকেটটি ছিল আব্বাসের চতুর্থ।

অন্যপ্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন মুশফিক। সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই অভিজ্ঞ ব্যাটারের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ দল।

প্রথম দিনে বাংলাদেশের ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১০১ এবং মুমিনুল ৯১ রান করেন। তৃতীয় উইকেটে তারা ১৭০ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩০১ রান।

ক্রিকেট ইতিহাসে জন্মদিনে সেঞ্চুরির নজির রয়েছে অনেক। ইমরান খান, অ্যালেক স্টুয়ার্টসহ অনেক কিংবদন্তি এই কীর্তি গড়েছেন। এবার সেই তালিকায় নিজের নাম লেখানোর সুযোগ রয়েছে মুশফিকুর রহিমের সামনে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা, প্রথম সেশনে ঘুরে দাঁড়াল পাকিস্তান

আপডেট সময় ০১:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬