ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ

ফান্দাউক দরবার শরীফের দাদাহুজুর (রহ.)-এর উফাত দিবস উপলক্ষে “জীবন ও কর্ম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোযযাম্মিল হক, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেলে মোকাম্মেল কুতুবুল আকতাব হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী দাদাহুজুর কিবলা (রহ.)-এর উফাত দিবস উপলক্ষে “জীবন ও কর্ম” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দরবার শরীফের মাদরাসা হলরুমে আয়োজিত এ সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দাদাহুজুর (রহ.)-এর খলিফাবৃন্দের আওলাদগণ, আলেম-উলামা, শিক্ষাবিদ, ভক্ত-মুরিদান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

মুফতী সিরাজুল জালালী ও মুফতী মোযযাম্মিল হক মাছুমীর সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মুফতী নাজিম উদ্দীন মাছুমী।

পরে দাদাহুজুর (রহ.)-এর জীবন, কর্ম, আদর্শ ও আধ্যাত্মিক অবদান নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। তারা বলেন, দাদাহুজুর (রহ.) ছিলেন একজন খাঁটি আল্লাহওয়ালা ব্যক্তি ও আধ্যাত্মিক সাধক, যিনি সারাজীবন মানবকল্যাণ, দ্বীনের দাওয়াত, ইলমে তরিকত ও নৈতিক শিক্ষার প্রসারে কাজ করে গেছেন।

বক্তারা আরও বলেন, তাঁর শিক্ষা ও আদর্শ বর্তমান সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মকে তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বানও জানানো হয়।

সভাপতির বক্তব্যে দরবারের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী বলেন, “দাদাহুজুর কিবলা (রহ.)-এর রেখে যাওয়া পথ ও আদর্শ অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন ও উফাত দিবসের সার্থকতা। তাঁর খলিফাদের প্রতিষ্ঠিত দরবার, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, খানকা ও তালিমি মাহফিলগুলোর খেদমতের প্রসার আরও বেগবান করা আমাদের নৈতিক দায়িত্ব।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী, কদমচাল দরবারের পীর শাহসূফী মাওলানা ক্বারী আবুল কাশেম, বাজুকা দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আবিদুল হক, উবাহাটা দরবার শরীফের পীরজাদা মাওলানা আফরোজ সাহেব, সুবিদপুর দরবার শরীফের পীরজাদা মাওলানা হামিদুর রহমান, বালুচর দরবার শরীফের পীরজাদা আব্দাল হোসেন মাহিন, কমলগঞ্জের দাদাহুজুরের খলিফার নাতি ডা. শাহ মো. অলিউর রহমান, অধ্যক্ষ মুফতী মো. ইলিয়াস, সহসুপার মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হাফেজ আব্দুর রহমান, প্রভাষক মুফতী রায়হান উদ্দিন, প্রভাষক মাওলানা কাজী আল-আমীন ও সৈয়দ সাইফুদ্দীন আহমাদ শিবলী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী, মাওলানা মুফতী সৈয়দ আশরাফ উদ্দীন শামীম, মাওলানা হাফেজ রায়হান উদ্দিন এবং হাফেজ ফয়েজ মোল্লা সানী।

শেষে বর্তমান পীর সাহেব পবিত্র মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও উফাত দিবস উপলক্ষে ফান্দাউক দরবার শরীফে অসংখ্য খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে দরবার শরীফের হাফেজি ও আলিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আগত ভক্ত-মুরিদানদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো দরবার প্রাঙ্গণ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

error:

ফান্দাউক দরবার শরীফের দাদাহুজুর (রহ.)-এর উফাত দিবস উপলক্ষে “জীবন ও কর্ম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬