ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কিছু ব্যক্তি ঢাকার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— করিম (৪০), পিতা: মৃত শুকুর আলী, গ্রাম: নুরুল্যাগঞ্জ এবং মোঃ মেহেদী হাসান (৩২), পিতা: মৃত জহুরুল হক, গ্রাম: বাকভাণ্ডার। তারা উভয়ই কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তারা বহন করছিল।

পরবর্তীতে জব্দকৃত ট্রাক ও উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক

error:

মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

আপডেট সময় ০৩:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬