ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডব: শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, দিশেহারা মানুষ Logo লাখাইয়ের প্রধান সড়কের বলভদ্র সেতুর সংযোগস্থলে ভাঙন, বড় দুর্ঘটনার শঙ্কা Logo লাখাইয়ে অকাল বন্যা ও ঝোড়ো বৃষ্টিতে তলিয়ে গেছে ৭০ হেক্টর জমির ধান, দিশেহারা কৃষক Logo মাধবপুরে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ Logo লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন Logo মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি Logo মঙ্গলবার ভোর থেকে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, দ্রুত মেরামতে মাঠে পিডিবি Logo লাখাইয়ে গরু বিচরণ নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত ১৫ Logo মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি Logo বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা

লাখাইয়ে অকাল বন্যা ও ঝোড়ো বৃষ্টিতে তলিয়ে গেছে ৭০ হেক্টর জমির ধান, দিশেহারা কৃষক

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় অকাল বন্যা, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কৃষকের সোনালি স্বপ্ন এখন পানির নিচে তলিয়ে গেছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও ঢলের কারণে উপজেলার প্রায় ৭০ হেক্টরেরও বেশি জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাঠের পর মাঠ ধান পানিতে তলিয়ে যাওয়ায় এলাকায় নেমে এসেছে হাহাকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। তারা জানান, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে ভেকু (এক্সেভেটর) চালকদের অতিরিক্ত পারিশ্রমিক দাবি—সব মিলিয়ে দ্বিগুণ সংকটে পড়েছেন তারা।

অনেক কৃষক হাঁটু সমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার চেষ্টা করছেন। আবার অনেকেই অসহায়ের মতো তলিয়ে যাওয়া জমির দিকে তাকিয়ে আছেন। ধার-দেনা করে চাষাবাদ করা এসব কৃষকের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ।

লাখাই উপজেলা কৃষি অফিসার শাহেদুল হক জানান, সাম্প্রতিক বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে নতুন করে প্রায় ৫৫ হেক্টর জমি তলিয়ে গেছে। এর আগে আরও প্রায় ১২ হেক্টর জমি পানিতে ডুবে যায়। সব মিলিয়ে প্রায় ৭০ হেক্টরের কাছাকাছি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টি কমলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে কৃষকদের অবশিষ্ট ফসল দ্রুত কাটার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে কৃষকরা দ্রুত সরকারি সহায়তা, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং শ্রমিক সংকট নিরসনের দাবি জানিয়েছেন। অন্যথায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডব: শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, দিশেহারা মানুষ

error:

লাখাইয়ে অকাল বন্যা ও ঝোড়ো বৃষ্টিতে তলিয়ে গেছে ৭০ হেক্টর জমির ধান, দিশেহারা কৃষক

আপডেট সময় ১১:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬