ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি

সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ

ইনিংসের শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ১৩ বলের মধ্যেই দুই ওপেনারকে হারায় দল।

দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন সাইফ হাসান (০)। এরপর তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন তানজিদ হাসান তামিম (১)। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। নবম ওভারে ১৮ রান করে আউট হন সৌম্য সরকার। এতে ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। নাজমুল হোসেন শান্ত ১৫ এবং লিটন দাস ৭ রানে অপরাজিত আছেন।

নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্কে একাই ৫ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন। তার ধারাবাহিক আক্রমণে শুরুতেই ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে বাংলাদেশের।

শুরুতেই এমন ধসের পর দলকে বড় সংগ্রহে নিতে এখন নির্ভর করতে হচ্ছে মিডল অর্ডারের ওপর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

error:

সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ

আপডেট সময় ০১:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬