ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

এনসিপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে দিনব্যাপী মনিটরিং

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়ন ও বরকরই ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট ভূমি অফিসে সাধারণ মানুষের সেবার মান যাচাইয়ে দিনব্যাপী মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ মনিটরিংয়ে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সেবার মান, সময়মতো প্রদান এবং সম্ভাব্য সমস্যাগুলো পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট চেয়ারম্যান, সদস্য (মেম্বার) ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মনিটরিং টিম।

আবুল কাশেম অভি বলেন, সাধারণ মানুষের জন্য নির্ধারিত সেবাগুলো দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া সংশ্লিষ্টদের দায়িত্ব। আমরা চাই মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়।

তিনি দালালমুক্ত সেবা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরাসরি অফিসে এসে সেবা গ্রহণ করুন। কোনো অনিয়ম বা দুর্নীতি চোখে পড়লে প্রমাণসহ প্রশাসন বা আমাদের টিমকে জানান। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মনিটরিং চলাকালে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এনসিপির সিনিয়র সদস্য ও মাধাইয়া ইউনিয়নের যুগ্ম সমন্বয়ক শাকিল আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রশক্তির আহাদ, নবাবপুর ইউনিয়নের এনসিপির প্রধান সমন্বয়ক মো. হানিফ মিয়া, বাতাঘাসি ইউনিয়নের যুগ্ম সমন্বয়ক বায়জিদ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ কার্যক্রম শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

error:

এনসিপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে দিনব্যাপী মনিটরিং

আপডেট সময় ১১:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬