ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

যমুনা শিল্প পার্কে সবুজায়ন: পরিবেশবান্ধব উদ্যোগে প্রশংসা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় গড়ে ওঠা যমুনা শিল্প পার্কে ব্যাপক সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি সরেজমিনে যমুনা শিল্প পার্ক পরিদর্শনে দেখা যায়, কারখানার আশপাশের খালি জায়গাগুলো পরিকল্পিতভাবে কাজে লাগানো হয়েছে। বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ রোপণের পাশাপাশি সবজি চাষাবাদও করা হচ্ছে। পুরো এলাকাজুড়ে এক ধরনের সবুজ পরিবেশ সৃষ্টি হয়েছে, যা শিল্প এলাকার প্রচলিত চিত্র থেকে ভিন্ন।

চলতি বছর প্রায় এক হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যমুনা শিল্প পার্কের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

কারখানার প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাশেদুল আমিন জানান, যমুনা গ্রুপের বর্তমান নেতৃত্ব—ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক মনিকা নাজনীন ইসলাম এবং পরিচালক সুমাইয়া ইসলাম—তাদের পিতা, দেশের অন্যতম শিল্পপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি ২০১৫ সালে রাজধানীর বাইরে গ্রামীণ এলাকায় শিল্প স্থাপনের লক্ষ্যে বেজুড়ায় যমুনা শিল্প পার্ক প্রতিষ্ঠা করেন।

বর্তমানে শিল্প পার্কটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য মানুষ কাজ করছেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

শুধু কর্মসংস্থান নয়, পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। কারখানায় আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপন করা হয়েছে, যাতে শিল্পবর্জ্য পরিবেশের কোনো ক্ষতি না করে। পাশাপাশি কারখানার ভেতরে সবজি চাষের মাধ্যমে কর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা শিল্প পার্ককে একটি পূর্ণাঙ্গ পরিবেশবান্ধব শিল্পাঞ্চলে পরিণত করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আরজু মেম্বার বলেন, শিল্প পার্ক স্থাপনের ফলে এলাকায় কর্মসংস্থান যেমন বেড়েছে, তেমনি অবকাঠামোগত উন্নয়নও হয়েছে। নতুন করে সবুজায়ন কার্যক্রম পুরো প্রকল্পে ভিন্নমাত্রা যোগ করেছে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও শিল্প উন্নয়নের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্প দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

যমুনা শিল্প পার্কে সবুজায়ন: পরিবেশবান্ধব উদ্যোগে প্রশংসা

আপডেট সময় ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬