ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

মনতলায় ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে হরষপুর স্টেশনে আটকে থাকা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয় বলে জানান হরষপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুশফিকুর রহমান। এরপর শায়েস্তাগঞ্জ স্টেশনে অবস্থানরত কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়।

এদিকে ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে। অপরদিকে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে রয়েছে বলে জানা গেছে।

এর আগে মনতলা এলাকায় সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দীর্ঘ সময় দুর্ভোগে পড়েন।

দুর্ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামতের মাধ্যমে চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

মনতলায় ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ০৪:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬